14
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে তল্লাশি চালিয়ে আড়াই কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক স্বর্ণের ওজন এক কেজি ১৬৬ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা।
আটক ব্যক্তির নাম আলমগীর খান (৫৫)। তিনি দর্শনা মোবারকপাড়ার মৃত বাদল খানের ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটলিয়নের পরিচালক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় একজন ব্যক্তি ওই এলাকা দিয়ে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে বিচুয়াডাঙ্গায় আড়াই কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।