ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
রমনা পেট্রোল পাম্পের মালিক এবং বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক এ ঘোষণা দিয়েছেন।
তিনি জানান, আগামীকাল সকাল ৯টা থেকে ডিআরইউ সদস্যরা জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের প্রয়োজনে নিয়মিত মাঠে কাজ করতে হয়। নিজস্ব যানবাহনে তাদের চলাচল আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
নাজমুল হক আরও বলেন, নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে রিপোর্টার্স ইউনিটির সদস্যরা এই সুবিধা ভোগ করতে পারবেন। এ বিষয়ে খুব শিগগিরই আরও বিস্তারিত নির্দেশনা জানানো হবে।
বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মতে, এই পদক্ষেপ ডিআরইউ সদস্যদের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে।
এ সুবিধা নিতে ডিআরইউ সদস্যদের রমনা পেট্রোল পাম্পে গিয়ে পরিচয় প্রদান করতে হবে এবং নাজমুল হকের ঘোষণার বিষয়টি উল্লেখ করতে হবে।