শাপলা চত্বর হত্যাকাণ্ডে মামলার তদন্ত প্রতিবেদন ৭ জুনের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রবিবার (৫ এপ্রিল) চিফ প্রসিকিউটরের আবেদনের পরি প্রেক্ষিতে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল।
এর আগে, শাপলা চত্বরের ঘটনায় ৩১ মার্চ সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজত ইসলাম। সেই সমাবেশ ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। শাপলার চত্বরের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে কয়েক দফা সময় নিয়েছে তদন্ত সংস্থা।