14
সরকারি নির্দেশনা অনুযায়ী, ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এই কর্মসূচি চলবে।
তবে এই প্রতীকী ব্ল্যাকআউটের বাইরে থাকবে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশে অবস্থানরত বিদেশি মিশনগুলো।
সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই কর্মসূচির মাধ্যমে ২৫ মার্চের ভয়াল রাতের স্মৃতি স্মরণ এবং যথাযোগ্য মর্যাদায় তা পালন করার আহ্বান জানানো হয়েছে।