13
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে আগামী ২৬ মার্চ সকাল ৯টায় রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে।
সোমবার (২৩ মার্চ) আইএসপিআরের এক বার্তায় জানানো হয়েছে, অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
এ আয়োজন সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দর্শনার্থীদের জন্য প্রবেশের নির্ধারিত গেট হলো ২, ৩, ৪, ১০ ও ১১।