শিক্ষার্থীদের জন্য অনলাইন ও সরাসরি (অফলাইন) ক্লাসের নতুন সময়সূচি ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহের ছয় দিনই শিক্ষার্থীরা পড়াশোনার মধ্যে থাকলেও তিন দিন স্কুলে যেতে হবে এবং বাকি তিন দিন বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে হবে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।
রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবেন।