চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক।
এছাড়া আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নে নেওয়া যায় কিনা, সে বিষয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের মতামত নেবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মতামত পাওয়ার পর এ বিষয়ে আন্যষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।