আগামী চার বছরে দেশের সব কৃষক কৃষক কার্ডের আওতায় আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
রবিবার (১২ এপ্রিল) রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
কৃষিমন্ত্রী বলেন, কৃষক কার্ডের পাইলট প্রকল্প হিসেবে ৮ বিভাগের ১০ জেলার ১১ উপজেলায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকরা বছরে আড়াই হাজার টাকা করে পাবেন।
তিনি জানান, পহেলা বৈশাখে টাঙ্গাইলের স্টেডিয়াম থেকে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্প হিসেবে একসঙ্গে ১১ উপজেলায় ওই দিন কৃষক কার্ড উদ্বোধন করা হবে।
কৃষিমন্ত্রী বলেন, ২২ হাজার ৬৫ জন কৃষককে প্রাথমিকভাবে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে।