রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৬৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, রবিবার (২৯ মার্চ) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ২৪টি মোটরসাইকেলসহ মোট ৭০টি মামলা করা হয়। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ১১টি ট্রাক, ২২টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ ১৬৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৯টি বাস, ২টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ ১২৮টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৪টি বাস, ১১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১টি সিএনজি ও ১৪টি মোটরসাইকেলসহ ৭২টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৮১টি মোটরসাইকেলসহ ১৩৬টি মামলা, ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬টি বাস, ৬টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ ২০৭টি মামলা করা হয়।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৫টি বাস, ৮টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ১০৮টি মোটরসাইকেলসহ ২৮০টি মামলা, আর ট্রাফিক-গুলশান বিভাগে ৪০টি বাস, ৪টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ২৭২টি মোটরসাইকেলসহ ৫০৪টি মামলা করা হয়েছে।
অভিযানকালে মোট ৩৭৮টি গাড়ি ডাম্পিং এবং ১০০টি গাড়ি রেকার করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।