10
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু-র সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (১ এপ্রিল) বিকেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তাঁরা নেপাল ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। বিশেষ করে বন সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।