মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই অভিনন্দন জানান তিনি।
পোস্টে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা দিবসে আমি এ দেশের জনগণকে আমার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাই। শুভ স্বাধীনতা দিবস।’উল্লেখ্য, বাংলাদেশ পাকিস্তান থেকে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে দেশ স্বাধীনের ঘোষণা দেওয়া হয়, যা দীর্ঘ সংগ্রামের পর ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ে রূপ নেয়। এরপর থেকে প্রতি বছর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়।