বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দেশের বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করা হয়।
রাষ্ট্রদূত বর্তমান সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন বলে জানানো হয়েছে।
বেসামরিক বিমান মন্ত্রণালয়, মার্কিন রাষ্ট্রদূত, দ্বিপাক্ষিক সম্পর্ক, বিমান খাত উন্নয়ন