10
ভোজ্যতেলের অবৈধ মজুত, অতিরিক্ত দাম রাখা এবং ওজনে কারচুপির দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় তিন ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে শহরের জগৎবাজার এলাকায় জেলা প্রশাসন ও র্যাব-৯-এর যৌথ অভিযানে এই দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন— মো. মাজু মিয়া (৩০ হাজার টাকা), ধনঞ্জয় সাহা (২০ হাজার টাকা) ও কৃষ্ণ পদ সাহা (২০ হাজার টাকা)।
র্যাব-৯-এর পক্ষ থেকে জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।