রাজধানীতে হাম প্রতিরোধে বিশেষ হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
আজ রবিবার (১২ এপ্রিল) সকালে বনানীর এরশাদ মাঠে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং ডিএসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানসহ আরও অনেকে।
স্বাস্থ্য অধিদপ্তরের এই উদ্যোগের মাধ্যমে রাজধানীতে হামের বিস্তার রোধে শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।