সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, পূর্বপরিচিত আইনজীবী তৌফিকা করিম এবং ব্রাহ্মণবড়িয়ার কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভুঞা জীবনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) এ দেশ দেন ঢাকা মহানগর জেষ্ঠ্য বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত৷ সিআইডি পরিদর্শক মোঃ আশরাফুল ইসলাম এ আবেদন করেন।
আবেদন সূত্রে জানা যায়, আসামীরা সংঘবদ্ধভাবে সর্বমোট ২৪ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ২১ টাকা চাঁদাবাজির মাধ্যমে অর্জন করেছেন এববগ অপরাধলব্ধ অর্থ মানি লন্ডারিংয় করেছেন।
এ ঘটনায় এ বছরের ১১ জানুয়ারি ভাটারা থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। মামলার ঘটনাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তদের বিদেশ গমনাগমন রোধকরণ প্রয়োজন।