আগামী ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান ‘কৃষক কার্ড’ বিতরণের প্রি-পাইলট কার্যক্রমের উদ্বোধন করবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক চিঠিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ওইদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এই কর্মসূচির আওতায় দেশের ১০টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু হবে বলেও জানানো হয়েছে।
যেসব উপজেলায় প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু হচ্ছে সেগুলো হলো: টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, বোদা, শিবগঞ্জ, শৈলকুপা, নেছারাবাদ, টেকনাফ, আদর্শ সদর, ইসলামপুর, গোয়ালন্দ ও জুড়ী।
সরকারের আশা, এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের জন্য সেবাপ্রদান আরও সহজ, সমন্বিত ও কার্যকর হবে।