১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাত স্মরণে আগামীকাল, ২৫ মার্চ বুধবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালিত হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে উপাচার্যের বাসভবনসংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। একই স্থানে পরে ডকুমেন্টারি প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এই আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। দিবসটি ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আরও কয়েকটি কর্মসূচিও পালিত হবে, যার মধ্যে রাত ৮টা ১৫ মিনিটে জগন্নাথ হলের গণসমাধিতে মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধা নিবেদন এবং রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি রয়েছে।