বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।
বৃহস্পতিবার (৯ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, শক্তিশালী ও স্বাধীন সংবাদমাধ্যম গড়ে তোলা এবং ভুয়া তথ্য (মিসইনফরমেশন) ও বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন।
বৈঠকে গণমাধ্যম বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং উন্মুক্ত, সহনশীল ও গণতান্ত্রিক সমাজ গঠনে যৌথ উদ্যোগ বাড়ানোর সম্ভাবনাও আলোচনা করা হয়।
দুই পক্ষ বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।