10
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঢাকায় কাতার দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৩ জুলাই) রাজধানীর গুলশানে অবস্থিত কাতার দূতাবাসে গিয়ে তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন। সরকারের জ্যেষ্ঠতম মন্ত্রী হিসেবে তিনি সরকারের পক্ষ থেকে শোকবার্তা লিপিবদ্ধ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।