যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এবং যুদ্ধবিরতির সময়েও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে বলে দাবি করেছে ইরান।
দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ জানিয়েছেন, এ সময়ে তেল বিক্রি থেকে অর্জিত আয় চলতি অর্থবছরের বাজেটে নির্ধারিত তেল আয়ের লক্ষ্যমাত্রার ৬০ শতাংশেরও বেশি।
তিনি বলেন, যুদ্ধবিরতির পর তেলবাহী জাহাজ চলাচলের ঝুঁকি কমে যাওয়ায় ইরানের তেল রপ্তানি বেড়েছে। এর ফলে মজুত থাকা প্রায় ১০০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও গ্যাস কনডেনসেটের একটি অংশও আন্তর্জাতিক বাজারে বিক্রি করা সম্ভব হয়েছে।
ইরানের দাবি, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জ্বালানি রপ্তানি অব্যাহত রেখে দেশটি উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করেছে।
সূত্র: আল-জাজিরা