এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ২৭২ জন। এ রোগে এখন পর্যন্ত মারা গেছেন ৭৬ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৪৯ জন ঢাকা বিভাগের। এ ছাড়া খুলনা বিভাগে ১৩৩ জন, রাজশাহী বিভাগে ৯২ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, বরিশাল বিভাগে ৭০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৭৬ জনের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ৪৪ জন।