দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন ধ্বংস করতে চক্রান্তকারীরা চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, দেশের মানুষের মধ্যে যে অটুট বন্ধন রয়েছে, তা যুগ যুগ ধরে টিকে থাকবে। একে অপরের ধর্মীয় উৎসব ও পূজা-পার্বণে সবাই অংশগ্রহণ করে আসছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ধর্মীয় বিষয়গুলো দেখভালের জন্য বিভিন্ন ট্রাস্ট গঠন করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করেছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নীতিকে প্রতিষ্ঠিত করে গেছেন। দেশের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।