ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সুবিধাভোগীর তালিকা থেকে ৫৯ লাখ মানুষকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) টিসিবির কার্ডধারীদের সুবিধার জন্য ‘উপকারী’ মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, পণ্য সরবরাহ ও সাপ্লাই চেইনের মধ্যে একটি বৈষম্য রয়েছে। এ কারণে বাজারে এখনো স্থিতিশীলতা আসেনি। ভর্তুকির মাধ্যমে টিসিবি যে কার্যক্রম পরিচালনা করছে, তা দেশের মানুষের জন্য উপকারী হবে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী জানান, টিসিবির কার্ড ডিজিটাল করার ফলে সরকারের ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।