12
রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪০ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে ডিএমপি।