রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮১০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৪৯৮টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৩৮১টি গাড়ি রেকার দিয়ে সরানো হয়েছে।
রোববার (১ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ এ তথ্য জানিয়েছে।ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে রমনা বিভাগে ৬৩টি, লালবাগে ১৮১টি, মতিঝিলে ৪১৩টি এবং ওয়ারী বিভাগে ১৬৭টি মামলা করা হয়েছে।
এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯৫টি, মিরপুরে ২৮৪টি, উত্তরা বিভাগে ৩০৪টি এবং গুলশান বিভাগে ৩০৩টি মামলা হয়েছে।
এ সময় আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ডাম্পিং ও রেকারিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
সূত্র: বাসস