মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষের পথে থাকা সব ধরনের এন্ট্রি ভিসার জন্য এক মাসের সময় বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৮ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিষয়টি জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম দোহা নিউজ।
মন্ত্রণালয় জানায়, ভিসার মেয়াদ বৃদ্ধি প্রক্রিয়া সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পন্ন হবে এবং এ জন্য কোনো ফি দিতে হবে না। সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি উপস্থিত হওয়া বা অতিরিক্ত কোনো আবেদন জমা দেওয়ার প্রয়োজন নেই।
তবে ২৮ ফেব্রুয়ারির আগে যাদের বিরুদ্ধে ভিসা সংক্রান্ত কোনো লঙ্ঘন (ভায়োলেশন) রয়েছে, তাদের নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।