নৈতিক মূল্যবোধ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বিগত দিনে দুর্বৃত্তের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, যেখানে শিক্ষা নিয়ে আলোচনার সুযোগ ছিল না। নৈতিক সংকটের কারণে জাতি হিসেবে আমার পিছিয়ে আছি।
রবিবার (১০ মে) সকালে রাজধানীর ড্যাফোডিল টাওয়ারে বাংলাদেশে ছাত্র কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, একটি উন্নত সমাজ গঠনের জন্য মৌলিক নীতিমালা থাকা দরকার; যা তৈরি করা রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ।
তিনি জানান, বর্তমান সময়ে গণমাধ্যম জগতে বড় প্লাটফর্ম হলো সোশ্যাল মিডিয়া। তবে সেখানে কাজ করার জন্য কোনো বিধান নেই। যা সমাধানে সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষণীয় কনটেন্ট গণমাধ্যমে প্রচারের জন্য তাগিদ দিয়েছেন বলে এসময় জানান তথ্যমন্ত্রী।
একই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তন আশা করেছিলাম তা হয়নি। জনগণের মানসিক অবস্থার পরিবর্তন না হলে দেশ এগিয়ে যেতে পারে না।
আলোচনায় বক্তারা স্বাধীন শিক্ষা কমিশন গঠনে তথ্যমন্ত্রীর সহায়তা কামনা করেন।