9
পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই খবর জানিয়েছেন।
মঙ্গলবার, ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের জয় পায় বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুটি টেস্ট বাংলাদেশ তাদের দেশেই জিতেছিল। এবার জয় দেশের মাটিতে, যা ছিল টাইগারদের টানা তৃতীয় টেস্ট জয়।
মিরপুর টেস্টে বাংলাদেশ ২৬৮ রানের টার্গেট দিয়েছিল, তবে পাকিস্তান মাত্র ১৬৩ রানে গুটিয়ে যায়।