জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল মার্কেট ও দোকানপাট বন্ধ করার নির্দেশ দিয়েছিল সরকার। গত মাস থেকে এই নিয়ম কার্যকর হয়েছিল। তবে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে এই সময়সীমা বাড়িয়েছে সরকার।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ১২ মে মঙ্গলবার থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমাদের আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বাংলাদেশ দোকান মালিক সমিতিকে অবহিত করেন যে, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সময় বর্ধিত করা হয়েছে।
তবে কোনো আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দোকান মালিক সমিতি।