ডেঙ্গু মোকাবিলায় সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একইসাথে সবাইকে যার যার অবস্থান থেকে নিজেদের আশপাশের পরিবেশ, বাসা-বাড়ি ও কর্মক্ষেত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখারও আহ্বানও জানান তিনি।
বুধবার (১০ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসকদের সংগঠন ড্যাব আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে এই কথা বলেন মন্ত্রী।
এসময় সচেতনতা বাড়াতে ডেঙ্গু রোগীর অবস্থা টাইম টু টাইম সবসময় নজরে রাখার পরামর্শও দেন তিনি।
ডেঙ্গুর সময়টিতে রোগী বাড়লে চিকিৎসকদের যেকোনো কিছু প্রয়োজনে তাৎক্ষণিকভাবে জানালে সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন স্বাস্থ্যমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ড্যাবের চিকিৎসক নেতাদের সামনে স্বাস্থ্যখাতের উন্নয়ন ও দেশ গঠনে জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন সরদার সাখাওয়াত হোসেন।