রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৪ জুন) ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানার পৃথক অভিযানে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, রমনা থানা থেকে দুইজন, শাহবাগ থেকে একজন, ধানমন্ডি থেকে একজন, হাজারীবাগ থেকে একজন, বংশাল থেকে একজন, সূত্রাপুর থেকে একজন, সবুজবাগ থেকে একজন, কদমতলী থেকে একজন, তেজগাঁও থেকে দুইজন, শিল্পাঞ্চল থেকে দুইজন, মিরপুর থেকে তিনজন, পল্লবী থেকে একজন, কাফরুল থেকে একজন, দারুসসালাম থেকে তিনজন, ভাটারা থেকে দুইজন, উত্তরা পশ্চিম থেকে একজন, বিমানবন্দর থেকে একজন এবং তুরাগ থানা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর ১৮টি থানায় পরিচালিত অভিযানে মোট ২৬ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।