দেশের স্কুল ও কলেজগুলোর মানোন্নয়ন এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য র্যাংকিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, পরিচালনা ব্যবস্থা ও ফলাফলসহ কিছু নির্দিষ্ট সূচকের ভিত্তিতে এই র্যাংকিং নির্ধারণ করা হবে। সভায় তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বল্প সময়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে শিক্ষকদের জন্য ৫০ শতাংশ বেতন চালু করেছিলেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অডিট ব্যবস্থার সূচনা করেছিলেন, যা শিক্ষা প্রশাসনে শৃঙ্খলা ও জবাবদিহিতার ভিত্তি শক্ত করেছে।
Newsx.press Organization – All Rights Reserved. Designed and Developed by Rainforest IT