ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার আশঙ্কায় ইরানের রাজধানী তেহরানে রেড এলার্ট জারি করেছে কর্তৃপক্ষ।
হরমুজ প্রণালি পুনরায় খুলতে ইরানকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। যা গ্রিনিচ মান সময় অনুযায়ী বুধবার রাত ১২টায় শেষ হবে। তবে পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে, শত্রুপক্ষের জন্য হরমুজ প্রণালি খুলবে না তারা।
এতে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়া হতে পারে এমন শঙ্কা করছেন অনেকে। এর মধ্যেই তেহরানে রেড এলার্ট জারি করা হয়েছে।
দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার আশঙ্কায় তেহরানের বিভিন্ন এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরানি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, চলমান সংঘাত নিরসনে শুধু সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।
তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো যুদ্ধবিরতি চায় না, বরং মধ্যপ্রাচ্যজুড়ে একটি ‘সমন্বিত ও স্থায়ী শান্তিচুক্তি’ চায়।