আসন্ন এসএসসি পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়া একটি খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি অনলাইনে দাবি করা হচ্ছিল, নকল ঠেকাতে এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে না এবং পরীক্ষার্থীরা কোন বিষয়ে পরীক্ষা দেবে তা জানতে পারবে শুধু পরীক্ষার হলে গিয়ে। শিক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত তারা নেয়নি।
শুক্রবার প্রকাশিত এক তথ্য বিবরণীতে মন্ত্রণালয় জানায়, এসএসসি পরীক্ষা ঘিরে বিভ্রান্তিকর ও গুজবধর্মী তথ্য ছড়ানো হচ্ছে, যার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। এ ধরনের অসত্য তথ্য বিশ্বাস না করতে এবং বিভ্রান্ত না হতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।