আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।
শনিবার (৪ এপ্রিল) বর্ডার গার্ড বাংলাদেশ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে উপনির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।