কর্ণফুলী উপজেলার ‘মোস্তফা অয়েল সাপ্লাইয়ার’ নামে একটি প্রতিষ্ঠান বিপুল পরিমাণ ময়লাযুক্ত জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রাত পৌনে ১২টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ১১ নম্বর মাতব্বর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন হোসেন, সঙ্গে ছিলেন সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা।
ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন বাসস’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ‘মোস্তফা অয়েল সাপ্লাইয়ার’ দোকানে অভিযান চালিয়ে ময়লাযুক্ত জ্বালানি তেল উদ্ধার করেন এবং দোকানদার মোহাম্মদ তারেকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
তিনি আরও বলেন, জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।