মেহেরপুর জেলায় কিশোর গ্যাং, মাদক ও অনলাইন জুয়াবিরোধী অভিযানে ৪৬ জনকে আটক করেছে জেলা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত সদর ও গাংনী উপজেলায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ২৩ জন অপ্রাপ্তবয়স্ককে অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৩ জনকে আটক দেখিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সদর থানায় আটক ৪৩ জনের মধ্যে ২০ জন এবং গাংনী থানায় আটক ৩ জন অপ্রাপ্তবয়স্ক। মুজিবনগর উপজেলায় ওই রাতে কাউকে আটক করা হয়নি।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান বাসসকে বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় জেলাজুড়ে এ অভিযান অব্যাহত থাকবে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে।