জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
মহাসচিব গুতেরেস সংশ্লিষ্ট সকল পক্ষকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা মেনে চলার এবং যুদ্ধবিরতির শর্তাবলী অনুসরণের আহ্বান জানান।
তিনি বলেন, এটি অঞ্চলে স্থায়ী ও ব্যাপক শান্তি প্রতিষ্ঠার পথ প্রশস্ত করতে সহায়ক হবে।
গুতেরেস বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা এবং মানবিক দুর্ভোগ লাঘবের গুরুত্বও উল্লেখ করেন। তিনি বলেন, বৈরিতার অবসান অত্যন্ত জরুরি, যাতে সাধারণ মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারে।
মুখপাত্র ডুজারিক আরও জানিয়েছেন, স্থায়ী শান্তি প্রচেষ্টায় সহায়তা করতে জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত দূত জ্যঁ আরনল্ট বর্তমানে সেখানে অবস্থান করছেন। [সূত্র: আল-জাজিরা]