মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে হার্ডারের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডা. জুবাইদা রহমান। বৈঠকে ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন, শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষা ও জনস্বাস্থ্য খাতের টেকসই অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বুধবার (২৫ মার্চ) তাদের মধ্যে এই বৈঠক হয়।
বৈঠকে মূলত পরিবারভিত্তিক সহায়তা কর্মসূচি, শিশুদের পুষ্টি ও মানসিক বিকাশ এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে দুই পক্ষের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, প্রধানমন্ত্রীর সিনিয়র চিকিৎসা কর্মকর্তা ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, নারী উদ্যোক্তা মিস মেহনাজ মান্নান, যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন ডি. এম. সালাহউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।