সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের বিষয়ে সংসদে আলোচনার পর সিদ্ধান্ত নেবে বিরোধী দল— এমনটিই জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্য জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম।
রবিবার (১৫ মার্চ) সকালে জাতীয় সংসদে প্রবেশের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় অধিবেশনে যোগ দিতে সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে প্রবেশ করতে থাকেন সংসদের ভেতরে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম এই অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
ঈদের ছুটির কারণে আজ অধিবেশন হচ্ছে। আবার ২৯ মার্চ শুরু হবে এই অধিবেশন। গতকাল শনিবার জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলাদা কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে তা নিষ্পত্তির সিদ্ধান্ত হয়েছে।
সংবিধান সংস্কার নিয়ে সংসদে আলোচনা হবে।