রাজধানীতে আয়োজিত স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। এ সময় দেশি-বিদেশি বিভিন্ন আধুনিক প্রযুক্তিনির্ভর স্পোর্টস কার ও বৈদ্যুতিক যানবাহন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর যানবাহনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আধুনিক পরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং নতুন প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।