জাতীয় সংসদের চলমান অধিবেশন চলাকালে অসুস্থ হয়ে পড়া বিরোধী দলীয় এক সংসদ সদস্যের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্বে দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে সাতক্ষীরা-৩ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
এ সময় উপস্থিত অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীরা দ্রুত তাকে অধিবেশন কক্ষ থেকে বের করে সংসদ লবিতে নিয়ে যান।
লবিতে নেওয়ার পর সেখানে উপস্থিত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী সংসদ লবিতে গিয়ে অসুস্থ এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এ সময় জাতীয় সংসদের চীফ হুইপসহ অন্যান্য হুইপরা উপস্থিত ছিলেন।