বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন ঘোষিত দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকা। সংশোধিত এই দাম ১৯ এপ্রিল থেকে কার্যকর হবে।
মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকায় অভ্যন্তরীণ বাজারেও সমন্বয় আনা প্রয়োজন হয়ে পড়েছে।
এর আগে গত ৩১ মার্চ সরকার এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল। সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা।
নতুন ঘোষণার ফলে আগের দামের তুলনায় সব ধরনের জ্বালানির ক্ষেত্রেই বাড়তি মূল্য কার্যকর হচ্ছে, যা আগামীকাল থেকে ভোক্তা পর্যায়ে প্রযোজ্য হবে।