126
এখন থেকে সারা বছরই কর রিটার্ন জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এক্ষেত্রে যিনি আগে জমা দিবেন তিনি বিশেষ সুবিধা পাবেন বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।
মঙ্গলবার (৩১ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, আয়কর রিটার্ন জমা দেওয়ার বিষয়টি চার ধাপে ভাগ করা হবে।
তিনি আরও বলেন, বড় অঙ্কের কর ফাঁকিদাতাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এছাড়া, চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা পূরণের আশা রয়েছে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, আগামী তিন মাসে রাজস্ব আদায় বাড়ানোর পরিকল্পনা চলছে বলেও জানান ।