19
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন।
এক বিবৃতিতে ব্রিটিশ হাইকমিশন এ নির্বাচনকে বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করে।
বিবৃতিতে বলা হয়, বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যাশা করছে যুক্তরাজ্য।
খলিলুর রহমানের এ নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করা হয়।