ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করতে পাঁচটি নতুন কনটেইনার ক্যারিয়ার ট্রাক যুক্ত করা হয়েছে।
ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন নতুন এসব ট্রাকের উদ্বোধন করেন। এ সময় তিনি একটি ট্রাক নিজে চালিয়ে দেখেন।
সিটি করপোরেশনের আওতাধীন এলাকার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে দ্রুত ও দক্ষতার সঙ্গে বর্জ্য অপসারণে এসব ট্রাক ব্যবহার করা হবে।
নতুন ভারী যানগুলো যুক্ত হওয়ায় ডিএনসিসির বর্জ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে কম সময়ে বর্জ্য নির্ধারিত ল্যান্ডফিলে নেওয়া সম্ভব হবে।
যান্ত্রিকীকরণের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখাই ডিএনসিসির লক্ষ্য।