রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে এ ৭২জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আজ রোববার বেলা ১১টায় রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় মোট ১৯টি মামলা হয়েছে, যার মধ্যে ১টি খুনের ঘটনা রয়েছে। এছাড়া এ সময়ে বিভিন্ন অপরাধে মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুন ছাড়া খুনসহ ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন, চুরি, নারী ও শিশু নির্যাতন কিংবা দ্রুত বিচার আইনে কোনো মামলা হয়নি। তবে অন্যান্য খাতে ১৮টি মামলা নথিভুক্ত হয়েছে এবং ৪টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচালিত মোট ৪৫টি অভিযানে বিভিন্ন অপরাধে ৭২ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে পরোয়ানা মূলে ২৪ জন, সাজাপ্রাপ্ত ১২ জন, তদন্তাধীন মামলার ২৬ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য ১০ জন আসামি রয়েছেন। এছাড়া মাদকবিরোধী অভিযানে ৮ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে।
এ অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে, ১৫০ গ্রাম হেরোইন, ৩৭১ পিস ইয়াবা এবং ১২৫ পিস ট্যাপেন্টাডল। তবে এসময়ে কোনো চোরাচালান পণ্য উদ্ধারের ঘটনা ঘটেনি। পুলিশি সেবার পরিধিও ছিল উল্লেখযোগ্য; গত ২৪ ঘণ্টায় রেঞ্জ এলাকায় মোট ৮৫৯ জন নাগরিক সেবা গ্রহণ করেছেন।