সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে এসব প্রচারসামগ্রীতে অনুষ্ঠানের মূল বিষয়, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দিয়ে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেয়।
পরিপত্রে বলা হয়, সরকারি অনুষ্ঠানের জন্য তৈরি কোনো ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে ব্যবহার করা যাবে না।
এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে অনুষ্ঠানের বিষয়বস্তু, প্রয়োজনীয় তথ্য এবং সংশ্লিষ্ট বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠে। নকশা তৈরির সময় প্রচারের মূল উদ্দেশ্য ও বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই অনুষ্ঠান সম্পর্কে পরিষ্কার ধারণা পান।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর ও সরকারি সংস্থাকে এটি যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।