সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ, মদ ও মোবাইল ফোনের যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বুধবার উপজেলার হিজলদী, মাদরা ও কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবির তথ্যমতে, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৯৯ হাজার টাকা।
সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দ করা ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। আর মাদকদ্রব্য নিয়ম অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরির পর বিজিবি স্টোরে সংরক্ষণ করা হয়েছে, যা পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।