আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ বিষয়ে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) পাঠানো ওই চিঠির বিষয়টি কয়েকটি ব্যাংকের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
বিএফআইইউর চিঠিতে সালমান মোহাম্মদ মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত নথি (কেওয়াইসি) এবং হিসাবের বিস্তারিত লেনদেনের বিবরণসহ সংশ্লিষ্ট তথ্য চাওয়া হয়েছে।
চিঠিতে নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
তবে ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার কারণ বা কোনো নির্দিষ্ট অভিযোগের বিষয়ে চিঠিতে কী উল্লেখ করা হয়েছে, তা জানা যায়নি।